চলতি বছর জেএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের পাশের হার ৯১ দশমিক ১৫ ভাগ। গতবছর পাশের হার ছিলো হার ৯০ দশমিক ৪৫ ভাগ। মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ প্লাস (জিপিএ-৫) গ্রেডে ৫ হাজার ৭৪৮ জন, এ গ্রেডে ২২ হাজার ৮৭৬ জন, এ মাইনাস গ্রেডে ১৮ হাজার ৯৩৭ জন, বি গ্রেডে ১৮ হাজার ৬৯৮ জন, সি গ্রেডে ১৮ হাজার ৬৪২ জন ও ডি গ্রেডে ১ হাজার ৯০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পাশের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। এবছর ২ হাজার ৬৮৩ জন ছেলে ও ৩ হাজার ৬৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
এর আগে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার পাশের হার ছিল ২০১০ সালে ৬১ দশমিক ৯৭ ভাগ, ২০১১ সালে ৮৩ দশমিক ৩৪ ভাগ, ২০১২ সালে ৯০ দশমিক ৪৫ ভাগ।
পাশের হারের মতো গত চার বছরে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও বেড়েছে। ২০১০ সালে ২০৩ জন, ২০১১ সালে ৭৪৮ জন, ২০১২ সালে ১ হাজার ৩৬৪ জন জিপিএ-৫ পেয়েছিল।
