দুই বছর পর অ্যালবামের কাজে বিউটি

by News Room

বিনোদন ডেস্ক :টানা দুই বছরের বিরতির পর ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত গায়িকা বিউটি আবারও তাঁর নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন।
লুত্ফর হাসানের আয়োজনে চলছে পুরো অ্যালবামের কাজ। এরই মধ্যে অ্যালবামের গান বাছাইয়ের কাজ পুরোপুরি শেষ হয়েছে বলে জানান বিউটি। এটি তাঁর চতুর্থ একক অ্যালবাম। নতুন অ্যালবাম প্রসঙ্গে বিউটি বলেন ‘একটু সময় নিয়ে এই অ্যালবাম করছি। আমার শ্রোতারা আমার কাছে যে ধরনের গান আশা করেন, আমি চেষ্টা করছি সে ধরনেরই গান করতে। আশা রাখি কেউ নিরাশ হবেন না।’ বিউটির নতুন অ্যালবামের গান লিখেছেন এম এস রানা, রবিউল ইসলাম জীবন, ইশতিয়াক আহমেদ, এ মিজান, আহমেদ তানভীর প্রমুখ। একটি গানের সুর করেছেন রাজেশ, বাকি গানগুলোর সুর করেছেন লুত্ফর হাসান। আর পুরো অ্যালবামের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম আসরে দ্বিতীয় রানারআপ হন বিউটি। এরপর এখন পর্যন্ত তিনি তিনটি একক, একটি দ্বৈতসহ বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে গান করেছেন। বিউটির একক অ্যালবামগুলো হচ্ছে ‘পিরিতের জ্বালা’,‘লালনকন্যা’ ও ‘চরণদাসী’।

You may also like

Leave a Comment