মাহবুবউদ্দিন খোকন আটক

by News Room
নিজস্ব প্রতিবেদক:বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনকে আটক করেছে পুলিশ।হস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে সুপ্রিম কোর্ট সংলগ্ন মৎস্য ভবনের কাছ থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান ব্যারিস্টার খোকনকে আটকের কথা স্বীকার করলেও কেন করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব খোকন আটকের ঘণ্টা খানেক আগেই হাই কোর্ট বিভাগে মওদুদ আহমদসহ বিএনপির শীর্ষ নেতাদের জামিন আবেদনের শুনানি করেন।

নির্বাচন রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খালেদা জিয়া ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি ঘোষণার পর বিএনপির দ্বিতীয় সংসদ সদস্য হিসেবে খোকন আটক হলেন।

একদিন আগেই গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে বিএনপির মহিলা বিষয়ক সংসদ সদস্য শাম্মী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

You may also like

Leave a Comment