জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর “প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা ও সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩টায় জেলা বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হা. নাঈম আহমদ।
এতে জেলা দক্ষিণ শাখার দায়িত্বশীল, বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ন্যায্য অধিকার, বৈষম্যহীন সমাজব্যবস্থা, জবাবদিহিমূলক রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগকে অর্থবহ করতে হলে ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
