” এস এস সি ২০০৪ সিলেট ” গ্রুপের ইফতার মাহফিল সম্পন্ন

by News Room

বরকতময় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেট এসএসসি ২০০৪ ব্যাচের সকল বন্ধুদের নিয়ে ২২শে মার্চ রোজ শুক্রবার দি সোয়াদ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, পূর্ব জিন্দাবাজার, বারুতখানা সিলেটে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে ।

এস এস সি ২০০৪ সিলেট গ্রুপের পক্ষ থেকে জানানো হয় যে বন্ধুত্বের বন্ধন সবার জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। বন্ধু ছাড়া জীবনে চলা একেবারে অসম্ভব কেননা ভালো ও খারাপ সময় একমাত্র বন্ধুরাই পাশে থাকে। প্রতিটি মানুষের জীবনে ভালো একটা বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম তাই এই বন্ধুত্বের শক্তি এক করতে ও
সবাই মিলে রমজানের বরকতময় একটা সন্ধ্যা ইসলামি ভাব গাম্ভীর্যের মধ্যে কাটানোর জন্য এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে ।

তারা আরো যানায়, সিলেট বিভাগের এস এস সি ২০০৪ ব্যাচের বন্ধুদের একত্রিত করাই হলো, এই গ্রুপের লক্ষ ও উদ্দেশ্য।

You may also like

Leave a Comment