জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশের প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষ তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিন জানিয়েছে। ৯ ডিসেম্বর সিলেটের সারী নদীর তীরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু উদ্বাস্তুদের সমাবেশে এই দাবি তুলে ধরা হয়।জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে সমবণ্টন নিশ্চিত করতে হবে।
সমাবেশে সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে কম দায়ীরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে।আবার যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, জলবায়ু অভিযোজনে তারাই সবচেয়ে কম সক্ষমতাসম্পন্ন। তাই এই সংকট মোকাবেলায় জলবায়ু ন্যায্যতার দাবি খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে ধনী দেশগুলোকে বাধ্য করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।তিনি আরো বলেন ‘বর্তমানের যে জলবায়ু সংকট, তা মানবসৃষ্ট।
নানাভাবে আমরা পরিবেশকে নষ্ট করছি। সংরক্ষিত বনাঞ্চলগুলো বিভিন্ন লাভজনক প্রকল্পের আওতায় এনে প্রতিনিয়ত তা ধ্বংস করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছি। জলবায়ু সংকটের জন্য দায়ী ধনী দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবেলায় যথাযথ উদ্যোগ গ্রহণে বাধ্য করতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এছাড়া সার্বজনীন মানবাধিকারের বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। মানবাধিকার লঙ্ঘনের সাথে জরিত রাষ্ট্রগুলোইজলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।
বর্ণবাদী উপনিবেশবাদ উদ্ভুত ফিলিস্তিনের জনগণের ইসরায়েলের হামলা অনতিবিলম্বে বন্ধ ও অবোরোধ প্রত্যাহার, জীবাশ্ম জ্বালানি উৎপাদন-ব্যবহার ও পরিবহন থেকে দ্রুততা ও ন্যায্যতার ভিত্তিতে বের হয়ে এসে নবায়নযোগ্য সবুজ জ্বালানী ব্যবহার নিশ্চিত করা, ভ্রান্ত ঋণ নীতি ও শর্তহীন জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, লিঙ্গ সমতা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবীতে সমাবেশটি অনুষ্টিত হয়।
ওয়াটার কিপার্স বাংলাদেশ, সারী নদী বাচাও আন্দেলন ও ঐশীর যৌথ আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধ আমীর আলী, আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, ফয়েজ আহমদ, আওয়ালীগ নেতা সিরাজুল হক, শ্রমিক নেতা গোলাম মোস্তফা, দরবস্ত তরুন সংঘের সহ সভাপতি আজির উদ্দিন, সাংবাদিক সোহেল আহমদ,দৈনিক আলোকিত সিলেটের ফটো সাংবাদিক হোসেন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আখলাকুল, বদরুল ইসলাম, জসিম উদ্দিন, তোফায়েল, মাসুক আহমদ প্রমূখ
সারী নদীর তীরে জলবায়ু উদ্বাস্তুদের সমাবেশ
232
previous post
