আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন জামিনে মুক্ত

by News Room

ডেস্ক নিউজ: ছাতকে লায়েক মিয়া হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন। ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী আলা উদ্দিন কালারুকা ইউনিয়নের মুক্তির গাঁও গ্রামের হাজী উস্তার আলীর পুত্র। দীর্ঘ ১ মাস ১০ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি লাভ করেন। এর আগে ওই মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিন মেয়াদ শেষ হলে তিনি সুনামগঞ্জ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।সোমবার সুনামগঞ্জ জজ আদালতে তার জামিন প্রার্থনা করা হলে জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন শুনানি শেষে আওয়ামীলীগ নেতা আলা উদ্দিনের জামিন মঞ্জুর করেন। আলা উদ্দিনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্টের আইনজীবী এডভোকেট আলম উদ্দিন। এদিকে আলা উদ্দিনের মুক্তির পর সুনামগঞ্জ জেল গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তার স্বজন, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জেল গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

You may also like

Leave a Comment