জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে এমপি পদপ্রার্থী ব্যারিস্টার সোহেল’র ঈদ শুভেচ্ছা

by News Room

সিলেট-৪ (জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী জৈন্তাপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আবু সাদাত মো. সুহেল (ডালিম) পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সোমবার এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে ঈদের এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি জানান, পবিত্র ঈদুল আযহা বিশ্বের মুসলমানদের বড় একটি উৎসব। এ উৎসব একদিকে যেমন আনন্দের,অন্যদিকে ত্যাগের।তিনি সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ভূলে গিয়ে তৃণমূল জনগোষ্ঠীর জীবনমানোন্নয়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

You may also like

Leave a Comment