267
সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনজুর আহমদ।
কাউন্সিলারদের ভোটে নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে জেলা যুবদলের কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এক বিবৃতিতে মনজুর আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনায় একটি অবাধ ও সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলা যুবদলের নেতৃত্ব নির্বাচন একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি
