দক্ষিণ সুরমা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়রা নীরা’র সভাপতিত্বে সভায় পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন কমিটির সদস্যবৃন্দ।
এফআইভিডিবি সূচনা প্রকল্পের দক্ষিণ সুরমা উপজেলা নিউট্রিশন অফিসার শেখ তৌওহিদা রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল আহসান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু সালমান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফিরোজা বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হক প্রমুখ।
