সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত নেতৃবন্দকে ব্যারিস্টার এম এ সালামের অভিনন্দন

by News Room

সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। কাউন্সিলারদের ভোটে নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে জেলা যুবদলের কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রোববার এক বিবৃতিতে ব্যারিস্টার এম এ সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনায় একটি অবাধ ও সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলা যুবদলের নেতৃত্ব নির্বাচন একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি শতভাগ গণতান্ত্রিক একটি দল। কাউন্সিলের মাধ্যমে দলের সকল স্তরে গণতন্ত্র বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নবনির্বাচিত যুবদলের কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment