ছাতকে চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন:সভাপতি নাঈম, সম্পাদক মামুন

by News Room
ছাতক প্রতিনিধি:
ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ গ্রামের সততা শিক্ষা শৃঙ্খলা একতা স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক ছাত্র সংগঠন চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের ২০২২-২০২৩ সেসনের জন্য কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ১৯ ফেব্রুয়ারী শনিবার বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর অাহমদ জাকির এর অফিসে সবার পরামর্শের ভিত্তিতে চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের ২০২২-২০২৩ সেসনের জন্য কার্যকরী কমিটির সভাপতি হিসেবে রিহাত আলম নাঈম ও আব্দুল্লাহ আল মামুন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক হামিদুর রহমান মাছরুর, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুর রহমান, সমাজ সেবা সম্পাদক মোঃ তানভীর হোসাইন, ক্রীড়া সম্পাদক হাসান উর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক উজাইর রহমান উজ্জল, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন শিহাব। ২০২২-২০২৩  সেশনের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুমোদন দিয়েছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর অাহমদ জাকির।

You may also like

Leave a Comment