৭ মিনিটেই প্রিয়াঙ্কার আয় ৬ কোটি রুপি

by News Room

বিনোদন প্রতিবেদক:নতুন বছর উদযাপন উপলক্ষে আয়েজিত এক অনুষ্ঠানে সাত মিনিট নাচার বিনিময়ে প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন ছয় কোটি রুপি। ৩১ ডিসেম্বর চেন্নাইতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সূত্র জানায়, অনুষ্ঠানের আয়োজকরা গত কয়েক সপ্তাহ থেকেই প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল। তরুণদের মধ্যে অনেক জনপ্রিয় হওয়ায় প্রিয়াঙ্কাকেই তারা চাচ্ছিল। এর আগে সম্ভবত কখনই ৩১ ডিসেম্বরে পারফর্ম করেননি প্রিয়াঙ্কা। এটা প্রিয়াঙ্কার জন্য অনেক বিশাল কিছু ছিল। তাই সহজেই রাজি করানো গেছে প্রিয়াঙ্কাকে।

আয়োজকদের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রথমে প্রিয়াঙ্কার ছয় কোটি রুপি দাবিতে হতাশ হন আয়োজকরা। অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ তুলে আনা যাবে কী না তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন তারা। পরে টিকিট বিক্রিতে এ অর্থ তুলে আনা যাবে এই ভেবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকেই নেয় হয়।

এরিমধ্যে অনুষ্ঠানের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে আয়োজকদের মার্কেটিং টিম। সূত্র: মিড ডে।

You may also like

Leave a Comment