129
সিলেট শাহপরান উপজেলা প্রতিনিধি:
সিলেটের শাহপরান থানার আল-মদিনা আবাসিক এলাকার বাসিন্দা মো: আব্দুল বসিরের মেয়ে মোছা: সোনিয়া আক্তার শিরিন(১৯) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন । সে এমসি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
সোনিয়ার মা শহীদা চৌধুরী জানান, ‘প্রতিদিনের মতো কালকে সোনিয়া কোচিংয়ে করতে যায়, কিন্তু নির্দিষ্ট সময়ে ফিরে না আসায় বিষয়টি আমি সোনিয়ার চাচাকে ফোন করে বলি , সোনিয়ার চাচা কোচিং শিক্ষককে ফোন করে জানতে পারেন সোনিয়া আজ কোচিংয়ে যায় নাই। অনেক খুজাখুজির পর কোনো সন্ধান না পেয়ে আমার পরিবার দুই জনের নামে মামলা দাখিল করেছে’।
মামলায় অভিযুক্ত দুজন হলেন একই পরিবারের দুই সহোদর মো: ফাহমিদ হাসান ও মো: ফাহিম হাসান।
উল্লেখ্য ফাহমিদের সাথে সোনিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, তাই তাকে সন্দেহ করে মামলা দায়ের করা হয়েছে।
