সিসিকের ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা

by News Room


স্টাফ রিপোর্টারঃ   সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকা আয় এবং ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে।
রবিবার(২৫ আগস্ট) দুপুর ১২টায় নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলের বলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে রাজস্ব খাতে মোট ৬৭ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে। রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন ব্যয় বাবত মোট ৫২ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, ইমরাত নির্মাণ ও পুনঃনির্মাণের উপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৬ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১ কোটি ২০ লাখ টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফি বাবদ ২৫ লাখ টাকা প্রভৃতি।

এছাড়া সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ২০ কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ১০ কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ২০০ কোটি টাকা আয় দেখানো হয়েছে।
বাজেট বক্তিতায় মেয়র সিলেট নগরীর উন্নয়নে তার নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান। আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনার কথাও উপস্থিত সাংবাদিকদের অবগত করেন। তিনি এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর নির্ধারক চন্দন দাশ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিসিকের মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম আল হাদী, গীতা পাঠ করেন জ্যোতিষ চক্রবর্তী, বাইবেল থেকে পাঠ করেন ডেভিড মনু দাস, ত্রিপিটক থেকে পাঠ করেন শ্রী আনন্দ ভিক্ষু।

বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, ফরহাদ চৌধুরী শামীম, আজম খান, শান্তনু দত্ত সন্তু, আব্দুর রকিব তুহিন, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, তৌফিক বক্স লিপন, রকিবুল ইসলাম ঝলক, সিকন্দর আলী, জিল্লুর রহমান উজ্জল, আব্দুল মুহিত জাবেদ, এ কে লায়েক, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর নাজমিন আক্তার কণা, শাহানা বেগম শানু, রেবেকা আক্তাল লাকি,সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ চন্দ্রনাথা নন্দ, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ: সভাপতি আবদুল কাদের তাপাদার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ: সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ প্রমূখ।

You may also like

Leave a Comment