ডেস্ক নিউজ:: ঢাকা থেকে প্রচারিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সুনামগঞ্জ জেলা ব্যাুরো অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার সুনামগঞ্জের প্রবেশ পথ ছাতকের গোবিন্দগঞ্জে আশরাফুর রহমান কনফারেন্স টাওয়ারের তৃতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। দৈনিক মাতৃজগত পত্রিকার সুনামগঞ্জ জেলা ব্যাুরো প্রধান এ, আর, ছায়েমের সভাপতিত্বে ও আশরাফ চৌধুরীর তত্বাবধানে এবং দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি এম, এইচ, খালেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মাতৃজগত আইপি টিভির চেয়ারম্যান খাঁন সেলিম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাতৃজগত আইপি টিভির পরিচালক শাহিন আলম ভূইয়া ও মোজাম্মেল হক চৌধুরী শওকত। স্থানীয় ছৈলা আফজালাবাদ ইউনিয়ের চেয়ারম্যান গয়াছ আহমদ, দৈনিক একাত্তরের কথা পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি শাকির আমিন, সুনানমগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, দেলোয়ার হোসেন ওয়ারিছ, আবিদুর রহমান আঙ্গুর, মোগলাগাও ইউনিয়ের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মামুন, মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আজিজুল হক রানা, ফটো সাংবাদিক মিজান তালুকদার, স্থানীয় মুরব্বী বদর উদ্দিন, রিয়াজ মার্কেটের পরিচালক রুমেল আহমদ জমিদার, নেছার আহমদসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দৈনিক একাত্তরের কথা পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি শাকির আমিন ও ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদকে সুনামাগঞ্জ জেলা ব্যাুরো অফিসের উপদেষ্টার দায়িত্ব প্রদান করেন মাতৃ জগত পত্রিকার সম্পাদক খাঁন সেলিম রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাতৃ জগত পত্রিকার সম্পাদক খাঁন সেলিম রহমান বলেন, প্রয়াত রাষ্টপ্রতি জিল্লুর রহমানের দেওয়া নাম দৈনিক মাতৃজগত পত্রিকা দেশ ও দেশের মানুষের কথা বলে। সত্য উদঘাটনে ও দেশ এবং মানুষের কাজে নিয়োজিত দৈনিক মাতৃজগত পত্রিকার সংবাদ কর্মীদের পাশে সব সময় তিনি আছেন। উপস্থিত অতিথিবৃন্দ দৈনিক মাতৃজগত পত্রিকার উত্তর উত্তর সফলতা কামনা করেন।
ছাতকে দৈনিক মাতৃজগত পত্রিকার অফিস উদ্বোধন
249
previous post
