আমির উদ্দিন, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের জয়নগর গ্রামে অংঙ্গ প্রতিবন্ধী কৃষক হোসেন আহমদ এর এক বিঘা জমির শসা ও লাউ ক্ষেত উপড়ে ফেলে দিয়েছে দূষকৃতকারীরা। এ মর্মে একি গ্রামের আব্দুল বারির পুত্র শামীম আহমদ (৩৫)কে আসামী করে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কৃষক হোসেন আহমদ। হোসেন আহমদ তার অভিযোগে বলেন আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি কাহারও বুঝা না হয়ে নিজে কর্ম করে খাই। কিন্তু গত কয়েক দিন আগে বিবাদী হোসেন আহমদ এর সাথে আমার কথা কাটাকাটি হয়, এতে আমাকে দেখে নেওয়ার হুমকী দেয় শামীম। এরই যেরে গত ২৯ আগষ্ট রাত আনুমানিক ১০ ঘঠিকার সময় আমার আধা বিঘা শসা ও আধা বিঘা লাউ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এমতাবস্তায় আমি নিরুপায় হয়ে গোয়াইনঘাট থানার শরণাপন্ন হয়েছি। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অভিযোগের পেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার এসআই শাহ আলম এর নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল। জানতে চাইলে এসআই শাহ আলম জানান থান অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশে আমরা গতকাল ৩১ আগষ্ট সরেজমিন পরিদর্শনে যাই এতে স্থানীয় চেয়ারম্যান আব্দুস সালাম বাদি বিবাদী কে সমন্বয় করে বিষয়টি সমাধান করে দিয়েছেন। এতে উভয় পক্ষ রাজীব হয়েছে তবে এখন যদি বাদি পক্ষ এতে সন্তষ্ট না হয় তাহলে ওসি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। জানতে চাইলে উপ সহকারী কৃষি কর্মকর্তা আল জাবির জানান বিষয়টি অনেক দুখজনক, খবর পেয়ে আমি সরেজমিন পরিদর্শন করি এবং বিষয়টি আমাদের কৃষি কর্মকর্তা সুলতান আলী স্যার কে অবহিত করি। আমরা কৃষি অধিদপ্তর এর পক্ষ থেকে কৃষকদের যেকোন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি এবং এরকম দূষকৃতকারীদের বিচারের দাবি জানাচ্ছি। আলাপকালে পশ্চিম জাফলং কৃষক সমিতির মুখপাত্র আব্দুস সাত্বার বাবুল জানান আমরা গরীব কৃষক, সরকারী বেসরকারী সহযোগিতায় আমরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই কিন্তু রাতের আধারে এভাবে যদি ফসল উপড়ে ফেলা হয় তাহলে আমরা কিভাবে কৃষি কাজ করব, আমি এর প্রকৃত বিচার চাচ্ছি। একান্ত আলাপকালে আলোকিত সিলেট কে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এর সাথে যারা তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং আমরা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক কে পুনরায় চারা রোপনের জন্য সকল বীজ ফ্রি প্রদান করবো এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
গোয়াইনঘাটে রাতের আধারে প্রতিবন্ধী কৃষকের এক বিঘা জমির চারা নষ্ট করেছে দূষকৃতকারীরা
475
