231
নিউজ ডেস্ক:দীর্ঘ ২৭ দিনের জেলজীবন শেষ করে বুধবার সকালে মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। কিন্তু আর দশজনের মতো ফেরেননি। ফিরেছেন অন্য সবার থেকে আলাদা হয়ে, নিজ স্টাইলে। জেলগেটেই ভক্তকুলের সাক্ষাৎ। একটু এগিয়ে মুক্ত হাওয়ায় সেলফি তোলা আর ডান হাতে ‘ডোন্ট লাভ মি বিচ’ আঁকা নিয়ে। তার মুক্তি ও ন্যায়বিচারের জন্য লড়াই করছিলেন যারা তারা বলছেন, এটা আরও শক্তিশালী ইমেজ আকারে পরীকে দাঁড় করাবে। তাকে যারা ভেঙে ফেলতে চেয়েছেন এটা তাদের প্রতি বার্তা।
