সুখের হাসি ক্লিনিক (এস,এস,এল) এর ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

by News Room
সিলেট নগরীর শেখঘাট ৩৬০ সাকিব মাহমুদ কমপ্লেক্সস্থ সুখের হাসি ক্লিনিকের উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং চালু করা হয়েছে।
আজ ২৭ মে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সিলেট শহরের সকল স্কুল ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে ফ্রি ব্লাড গ্রুপিয়ের আয়োজন করেছে সুখের হাসি ক্লিনিক(SSL)কতৃপক্ষ।
সরকারী নির্দেশ অনুযায়ী অন্যান্য সরকারী-বেসরকারী ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতালের এর মতো সুখের হাসি শহরের প্রত্যেক স্কুলের ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে ফ্রি ব্লাড গ্রুপিংয়ের কার্যক্রমের উদ্যেগ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্যাম্পেইন চালু করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সুখের হাসি ক্লিনিক মুখরিত হয়ে উঠে। এসময় ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী, সুখের হাসি ক্লিনিক(SSL)এর চেয়ারম্যান হাসান মাহমুদ মুকুল, সুখের হাসি ক্লিনিক(SSL) এমডি আব্দুর রহিম,শেখঘাট জামে মসজিদ কমিটির সভাপতি শফিক উদ্দিন, সুখের হাসি ক্লিনিকের ডিরেক্টরবৃন্দ প্রমুখ।

You may also like

Leave a Comment