সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার কে “আমার জৈন্তাপুর” গ্রুপের অভিনন্দন

by News Room

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দল ও মতের উর্ধ্বে জৈন্তাপুর বাসীর একটি অরাজনৈতিক সার্বজনীন ও সর্ববৃহৎ ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন প্লাটফর্ম “আমার জৈন্তাপুর ” গ্রুপের পক্ষ থেকে অনলাইন গণমাধ্যমে সিলেটে কর্মরত সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জৈন্তাপুরের কৃতি সন্তান এককালের অসাধারণ মেধাবী মুখ সিনিয়র সাংবাদিক দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক জনাব গোলজার আহমদ হেলাল কে অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) গ্রুপের অন্যতম এডমিন সিলেট উইমেন্স নার্সিং কলেজের ইন্সট্রাক্টর ফজলে রাব্বী আফজাল সাজু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে অভিনন্দন জানায় আমার জৈন্তাপুর গ্রুপ।আমার জৈন্তাপুর গ্রুপ সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদ ও সকল সদস্যদেরও অভিনন্দন জানায়।

You may also like

Leave a Comment