571
গতকাল শুক্রবার (২৯ জানুয়ারী) অনলাইনে গণমাধ্যম কর্মীদের পেশাগত সাংবাদিকতার বিকাশ ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের লক্ষে ছাতক অনলাইন প্রেসক্লাব গঠিত হয়। ছাতক উপজেলা সদরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নিম্নোক্ত ভাবে ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়। সাত সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন : অাহবায়ক- মোহাম্মদ মোশাররফ হোসেন (সিলেট টাইম টুয়েন্টিফোর ডটকম), যুগ্ম-অাহবায়ক- অলিউর রহমান (নিউজ ভিশন একাত্তর ডটকম), সদস্য সচিব- তানভীর অাহমদ জাকির(সিলেটের খবর টুয়েন্টিফোর ডটকম), অাহবায়ক কমিটির সদস্য- মীর অামান (ডেইলি সিএন বাংলা), এম শাহিন অাহমদ(ইত্তেহাদ টাইমস ডটকম), মোহাম্মদ জানে অালম(বাংলা টাইমস ডটকম) হাসান অাহমদ (ক্রাইম সিলেট ডটকম)।
ছাতক অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সিলেটের খবর টুয়েন্টিফোর ডটকমের ছাতক প্রতিনিধি তানভীর অাহমদ জাকিরের সভাপতিত্বে ও সিলেট টাইম টুয়েন্টিফোর ডটকমের ছাতক প্রতিনিধি মোশাররফ হোসেনের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবগঠিত কমিটির সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন তথ্যানুসন্ধান ডটকমের ছাতক প্রতিনিধি এম এইচ খালেদ, ভয়েজ অব সিলেটের ছাতক প্রতিনিধি অাবু সুফিয়ান অালীরাজ, ছাতক বাজার ডটকমের প্রতিনিধি অমিত অাচার্য্য, সিলেটের কন্ঠ ডটকমের ছাতক প্রতিনিধি এমরান হাসান, দকিনের ক্রাইম ছাতক প্রতিনিধি জামরুল ইসলাম রেজা প্রমুখ।
