আমার অবহেলিত ওয়ার্ডবাসীর জন্য নির্বাচন করতে চাইঃ মো আব্দুর রব

by News Room

বিশ্বনাথ প্রতিনিধিঃ সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। আইন অনুযায়ী আগামী বছরের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই। এ নিয়ে ইতোমধ্যে নির্বাচনের উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এরই প্রেক্ষিতে সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউপির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা বিশ্লেষণ। নড়েচড়ে উঠেছে চেয়ারম্যান ও সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা। অনেকেই আগাম প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ও করছেন অনেকেই। প্রচার-প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমানতালে।

লামাকাজীর ৮ নং ওয়ার্ডে নির্বাচনের প্রচার-প্রচারণায় সবার চেয়ে এগিয়ে আছেন  তরুণ সমাজ সেবক মোঃ আব্দুর রব। তিনি আসন্ন নির্বাচন কে সামনে রেখে ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় সভা, উঠান বৈঠক গণসংযোগ করছেন নিয়মিত।

ওয়ার্ডের প্রবীণ মুরব্বি শামসুদ্দীন ও হাজী সালামত মিয়া , আমাদের জানান ওয়ার্ডটি সবসময়ই অবহেলিত তাই এবার সিদ্ধান্ত নিয়েছি যোগ্য মানুষকে নেতৃত্বের আসনে বসাবো।

প্রার্থী মোঃ আব্দুর রব আমাদের সাথে একান্ত আলাপচারিতায় বলেন, আমি আমার ওয়ার্ডবাসীর জন্য কাজ করতে প্রস্তুত। যদি ওয়ার্ডবাসী আমাকে মূল্যায়ন করে তাহলে একটি মডেল ওয়ার্ড গঠনের জন্য কাজ করবো এবং মাদক, দুর্নীতি ,সন্ত্রাস মুক্ত একটি ওয়ার্ড উপহার দিবো। নির্বাচিত হই কিংবা না হই আজীবন আমার ওয়ার্ডবাসীর জন্য কাজ করে যাবো।

সিলেটের খবর/ এম

You may also like

Leave a Comment