রাখালগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন

by News Room

হালাল, সহীহ ও ইসলামী শরিয়া মোতাবেক গ্রাহকদের সেবা প্রদানের লক্ষে কাজ করে আসছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ মাস্টার প্লাজায় ১৬ নভেম্বর সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

মেসার্স আমিনা রশীদ এন্টারপ্রাইজ এর ব্যবস্হাপনায় এই এজেন্ট ব্যাংকিং চালু করা হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার হেড অব জোন শিকদার মোঃ শিহাবুদ্দীন।

ব্যাংকের দক্ষিণ সুরমা শাখার শাখা প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাখালগঞ্জ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ মোঃ কাওসার আহমদ কয়েস।

চ্যানেল এস এর সংবাদ পাঠিকা রোহেনা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল, ইসলামী ঔক্যজোট সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মানিকুজ্জামান মিরন, আফতাবুল ইসলাম জবর, রাখালগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বাবলু মিয়া, খলিলুর রহমান, ইউপি সদস্য আশিকুর রহমান টিপু।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment