এফআইভিডিবি সুচনা প্রকল্পের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

by News Room

নজরুল ইসলাম:গতকাল সোমবার ‘এফআইভিডিবি সুচনা প্রকল্প’ সিলেট সদর উপজেলার উদ্যোগে স্থানীয় টুকেরবাজারে কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক অর্থনৈতিক অবস্থা উন্নয়নে পরিবারে ভূমিকা শীর্ষক  কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়  । সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি জনাব  আব্দুল কাইয়ুম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক এনাম ।

সভায়  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ,সুচনা কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সুচনা প্রকল্পের ইউনিয়ন  কো-অর্ডিনেটর নুরজাহান বেগম ,সাবিকুন নাহার, ফিল্ড ফেসিলিটেটর নজরুল ইসলাম ,সৈয়দা হাসনা আক্তার ,সুমি আক্তার, রহিমা আক্তার, ফাতেহা আক্তার, ফারহানা আক্তার,শাবানা আক্তার, পারভিন বেগম ।সভা শেষে কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

You may also like

Leave a Comment