সিলেট জেলা দায়রা জজ আদালত সমূহসহ সিলেট বিভাগের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসসমূহে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারি নিয়োগে স্ব স্ব জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য হতে নিয়োগের দাবিতে গতকাল ৮ নভেম্বর দুপুর ২টায় সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন সমূহের সমন্বয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সিলেটের বিভিন্ন সংগঠনের নেতা কর্মিরা ব্যানার ফেস্টুন সহকারে যোগদান করেন। জনসভায় বক্তারা সিলেট জজশিপের ভিন্ন ভিন্ন আদালতে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীর নিয়োগে স্ব স্ব জেলায় স্থায়ী বাসিন্দাদের নিয়োগের বিধান থাকা সত্তে¡ও কর্মচারি নিয়োগের বেলায় সিলেট জেলার স্থায়ী লোকদের নিকট হতে নিয়োগের আবেদন আহবান না করে বাংলাদেশের সকল নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, গত পয়লা নভেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতির তলবি সভার সিদ্ধান্ত প্রতি সংহতি প্রকাশ করে বলেন, তলবি সভার মারফত জানা যায় সিলেট জেলার স্থায়ী লোকদের চাকুরী সমূহে বিরত ও বঞ্চিত রাখার লক্ষে অল্প পরিসরে প্রকাশিত একটি দৈনিকে ২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি অনতিবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। বক্তারা এই গোপন অবৈধ নিয়োগ প্রক্রিয়া সিলেটবাসীর কাছে অগ্রহণযোগ্য।
সভায় বক্তারা বলেন, ২০১৫ সালে হাইকোর্ট একটি অধ্যাদেশে আদালতে ৩য়-৪র্থ শ্রেণি কর্মচারি পদে নিজ নিজ জেলার স্থায়ী লোকদের দেওয়ার বাধ্যবাদকাতা রয়েছে। ইতিমধ্যে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা বহির্ভূত লোকদের অতি গোপনে লোক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। জনসভায় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, চলমান গায়েবি নিয়োগ এই প্রক্রিয়া বাতিলক্রমে ৩য়-৪র্থ শ্রেণি কর্মচারি পদে সিলেটে লোকদের নিয়োগ দিতে হবে। অন্যথায় এই সমন্বয় কমিটি সিলেটবাসিকে নিয়ে দুর্বার গণআনদোলন গড়ে তোলবে।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিলেটের সামাজিক সংগঠন সমূহের সমন্বয় কমিটি সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।
সমন্বয় কমিটির সদস্য কয়েছ আহমদ সাগরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, সিনিয়র সহ সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সিলেট জেলা সভাপতি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বদরুল ইসলাম জাহাঙ্গীর এডভোকেট, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংগঠনিক ডাঃ হাবিবুর রহমান, জাগো সিলেটের সভাপতি আলাউদ্দিন আলো, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান, আমরা সিলেটীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সদস্য নিয়াজ খান, সিলেট বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি এস.এম.এ সালেহ চৌধুরী এডভোকেট, সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি আব্দুল ওয়াহিদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফেরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, সিলেট সবুজ বাংলা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদার, সিলেট বিভাগ উন্নয়ন ফোরাম মহানগরের সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, দক্ষিণ সুরমা যুব উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম শিতাব, সিলেট বিভাগ গণআন্দোলনের সহ সভাপতি ফিরোজ আহমদ, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ ছাত্রমৈত্রী সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের মামুনুর রশীদ মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি
চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিলক্রমে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারী পদে সিলেটের লোকদের নিয়োগের দাবী
282
previous post
