ব্যবসায় সফলতার জন্য সততার বিকল্প নেই-এ টি এম শোয়েব

by News Room

স্টাফ রিপোর্টার:সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ’র সভাপতি আবু তাহের মুহাম্মাদ শোয়েব বলেছেন, জীবিকা নির্বাহের জন্য মানুষকে বিভিন্ন পেশা ও কর্ম গ্রহণ করতে হয়। ঠিক তেমনি জীবিকার তাগিদেই ব্যবসা-বাণিজ্য করতে হয়। তিনি সৎভাবে ব্যবসা পরিচালনা করার ইঙ্গিত দিয়ে বলেন, ব্যবসায় সফলতার জন্য সততার কোন বিকল্প নেই। মানুষকে ঠকিয়ে প্রকৃতপক্ষে লাভবান হওয়া যায় না।No description available.

আবু তাহের মুহাম্মদ সুয়েব গতকাল রোববার রাত ৮ টায় নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে অত্যাধুনিক নিত্যপণ্যের দোকান ‘প্রয়োজন শপ’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমদ হেলাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকরা ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির, প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক নুরুল আলম আলমাস সহ এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। No description available.

উদ্যোক্তারা বলেন, সিলেট নগরবাসীর জন্য নিত্যপণ্যের সব আয়োজন এবং সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যের সুবিধা নিয়ে যাত্রা শুরু করল ‘প্রয়োজন শপ’।তারা বলেন, ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের উপযুক্ত সেবা দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে- গ্রোসারী পণ্য, বেভারেজ সামগ্রী, বিদেশী প্রসাধনী, বেবি’স আইটেম, ডেইরী ফুড, প্যাকেটজাত খাবার, সুন্দরবনের মধু, সরাসরি মদীনা থেকে আমদানীকৃত খেজুর এবং মধ্যপ্রাচ্য থেকে আমদানীকৃত বিভিন্ন ব্র্যান্ডের আতর।

প্রতিষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- সর্বোচ্চ সাশ্রয়ী মূল্য, সার্বক্ষণিক বিদ্যুৎ, সিসিটিভি নিয়ন্ত্রন, মোবাইল/অনলাইন অর্ডার, ক্যাশ অন ডেলিভারী, নিজস্ব পরিবহনে হোম সার্ভিস, মোবাইল ব্যাংকিং/ভিসা কার্ড পেমেন্ট এবং ই কমার্স ওয়েব/ফেসবুক পেইজে প্রোডাক্ট ভিজিট।No description available.

এছাড়াও রয়েছে একসাথে এক হাজার টাকার বাজারে ফ্রি কুপন এবং র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে মোবাইল, ল্যাপটপ সহ আকর্ষনীয় পণ্য জেতার সুযোগ।No description available.

উদ্বোধনী অনুষ্ঠানে এ সব তথ্য নগরবাসীকে জানালেন প্রতিষ্ঠানের এম ডি পারভেজ আহমদ। তিনি বলেন, আমরা সেবার মনোবৃত্তি নিয়ে ব্যবসা শুরু করেছি। আপনাদের সহযোগিতাই আমাদের পথচলার একমাত্র পাথেয়।তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে শপ উদ্বোধন করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্মিলিত দোয়া হয় ও সুধীজনদের আ্যপ্যয়ন করানো হয়।

You may also like

Leave a Comment