135
ডেস্ক রিপোর্ট :: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অ্যাডভোকেট এমকে রহমানকে অব্যাহতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার আইন মন্ত্রণালয় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তার অব্যাহতির প্রজ্ঞাপন প্রকাশ করে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পাশপাশি এমকে রহমান যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অব্যাহতির ফলে তিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বও হারালেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে প্রজ্ঞাপনে অব্যাহতি দেয়ার কারণ এবং ট্রাইব্যুনালে তার দায়িত্ব সম্পর্কে কিছু বলা হয়নি।
