সিলেটে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফন ও সৎকারের ব্যবস্থা করবেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৩ এপ্রিল) তিনি জানান, আক্রান্ত হয়ে কোন মুসলমান মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন-কাফনের ব্যবস্থা করা হবে হযরত মানিকপীর (রহ.)’র কবরস্থানে। আর হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তার সৎকার করা হবে চালিবন্দর শ্মশানঘাটে। অন্যান্য ধর্মের কেউ মারা গেলে তাকেও নিজ নিজ ধর্মানুসারে সৎকারের ব্যবস্থা করা হবে।
সিলেট সিটি কর্পোরেশনের আলোচিত মেয়র আরিফুল হক চৌধুরীর এমন ঘোষণা নগরবাসীর মনে স্বস্তি এনে দিয়েছে।
এদিকে, সিলেটে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জে এবং মৌলবীবাজারে এক জন করে মোট ৪জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো। এর মধ্যে মৌলবীবাজারের মুদির দোকানদার মারা যাবার পর তার রিপোর্ট পজেটিভ আসে।
ফলে মানুষের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে কখন কার কী হয়।
করোনায় মৃতদের দাফন-সৎকারের দায়িত্ব নিলেন মেয়র আরিফ
344
previous post
