নগরীতে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

by News Room


সিলেটের খবর ডেস্ক : সিলেটের টুকেরবাজার এলাকায় শবেবরাতের রাতে কাতার প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় টুকের বাজার হায়দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম ফাহিম আহমদ (২৪) পিতা মৃত আব্দুল মানিক তিনি কাতার প্রবাসী ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হায়দরপুর গ্রামে বাড়ির পাশে সুরমা নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

You may also like

Leave a Comment