কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের ওপর হামলার মামলায় ৬শতাধিক আসামী

by News Room

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে অবৈধ বোমা মেশিন বন্ধে টাস্কফোর্সের অভিযানে পাথরখেকোদের হামলায় ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

সোমবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ ছয় শতাধিক পাথর শ্রমিককে আসামী করা হয়েছে।

বিষয়টি জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার লিলাইবাজার এলাকায় অভিযান চলাকালে হামলার শিকার হন টাস্কফোর্স সদস্যরা। দুই দফার হামলায় পুলিশ ও বিজিবির অন্তত দশজন সদস্য আহত হয়েছেন।’

‘এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে প্রায় ৪০-৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ ঘটনায় রাতেই মামলা দায়ের হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

You may also like

Leave a Comment