বালাগঞ্জে শ্রমিক মজলিস নেতা রাজু সহ ২২১জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা

by News Room

নিজস্ব প্রতিবেদক, বালাগঞ্জ:বালাগঞ্জ থানায় শ্রমিক মজলিস নেতা রাজু সহ ২২১জন বিরোধীদলীয় নেতা-কর্মীদের উপর ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে আওয়ামীলীগ নেতা মুজাম্মিল হোসেন(৫৫) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। জানা গেছে,গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটা নয়টায় বালাগঞ্জ থানাধীন ০৩নং স্থানীয় মোরার বাজারে আওয়ামীলীগ নির্বাচনী অফিসের সামনে বালাগঞ্জ টু সিলেটগামী পাঁকা রাস্তার পার্শ্বে বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিস নেতা কর্মীরা জড়ো হয়ে মিছিল সভা করে। এসময় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে তাদের বাকবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আহমদপুর গ্রামের আক্রম আলীর পুত্র রাজু আহমদ(২৭) কে আওয়ামীলীগ কর্মীরা মারধর করে।এক পর্যায়ে তিনি প্রাণ রক্ষার্থে পালিয়ে যান। জানা গেছে, গত ২৭ ডিসেম্বর রাতে নির্বাচনী প্রচারণা ও সরকার পতনের কর্মসূচীর অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার মোরার বাজারে বিরোধী দল সমাবেশ করে।উপজেলার সুলতান পুর, আহমদপুর ও খাপুর হতে মিছিল সহকারে এতে লোকজন অংশ নেয়। এক পর্যায়ে আওয়ামী লীগ ও বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে বোমা বিস্ফোরণ এর ঘটনা ঘটে। জনমনে আতংক সৃষ্টি হয়। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ২৮ ডিসেম্বর রাতে আওয়ামীলীগ এর পক্ষ থেকে ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০/১৬০ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলা হয়েছে।আমরা আইননানুগ ব্যবস্থা নিচ্ছি। মামলা নং ০৮,তারিখ ২৮/১২/২০১৮ইং।ধারা ১৯০৮ ইং সনের বিস্ফোরক উপাদানাবলী আইন সংশোধনী(২০০২) এর ৩(ক) তৎসহ ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)২৫-ডি।

You may also like

Leave a Comment