সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাসববন্ধন

by News Room

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আইনগত প্রক্রিয়া লংঘন করে অভিযোগ গঠনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালেক্টর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়া, এডভোকেট ফারুক আহমেদ, এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরে নূর আলী প্রমুখ।
খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে হয়রানিমূলক মামলা করেছে সরকার।

You may also like

Leave a Comment