বিশ্বম্ভরপুরে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগ অবৈধ দাবী করে বাতিলের দাবীতে মানববন্ধন

by News Room

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ অবৈধ দাবী করে তা বাতিলের দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে স্থানীয় মথুরকান্দি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা এ নিয়োগ বাতিল করার দাবী জানান।
মানববন্ধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ এর নিকট নিয়োগ সংক্রান্ত তথ্য ও নিয়োগকৃত নৈশ প্রহরীর কাগজপত্র দেখতে চাইলে তিনি উচ্চ বাচ্য করেন এবং কাগজপত্র দেখাতে অনিহা প্রকাশ করেন। এ সময় উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে অবরোদ্ধ করে রাখেন।
অবস্থার অবনতি হলে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তারর নিকট ফোন করে সাহায্য চান। পরে নির্বাহী  কর্মকর্তার টেলিফোনে আন্দোলন না বন্ধ করার অনুরোধ করেন এবং প্রহরী নিয়োগের বিষয়ে কোন অভিযোগ থাকলে লিখিত অভিযোগ দায়েরের কথা বলেন। অনিয়মের বিষয়ে নিয়োগপ্রাপ্ত নেশ প্রহরী বাবুল মিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমি ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত কাপনা আলিয়া মাদ্রাসায় পড়েছি, পরে দিঘীরপাড় মাদ্রাসা ও রতারগাও হাইস্কুলে পড়েছি। আমি রতার গাও হাই স্কুলের সার্টিফিকেট দিয়ে চাকুরীতে যোগদান করেছি।
বাস্তবে নিয়োগপ্রাপ্ত নৈশ প্রহরী কাপনা আলিয়া মাদ্রাসা হইতে ভুয়া ৮ম শ্রেণি পাশ সার্টিফিকেট নিয়ে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা প্রধান শিক্ষক হারুন রশিদ ও সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাসের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার কে ম্যানেজ করে সুকৌশলে নিয়োগ প্রাপ্ত হন। এ ছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই মোটা অংকের উৎকোচের বিনিময়ে চাকুরী দেয়া হয় বলে মথুরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রতিবেদককে জানান। সভাপতিসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের দাবী এ নিয়োগ বাতিল করে স্বচ্চভাবে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার আহ্বান জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

You may also like

Leave a Comment