‘নেতার প্রতি আনুগত্য থাকা হল আদর্শ, আর শ্রদ্ধা থাকা হল নীতি’

by News Room

নিউজ ডেস্ক :আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারি।

১/১১’ সময়ে তিনি সময়ের দাবি পূরণ করেছিলেন উল্লেখকরে মন্ত্রী বলেন, জিল্লুর রহমান এ সমাজ ও সমাজের মানুষকে বুঝতেন।

লতিফ সিদ্দিকী আজ বৃহস্পতিবার রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা আবু কাওছার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, শাহজাহান আলম সাজু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘নেতার প্রতি আনুগত্য থাকা হল আদর্শ, আর নেতার প্রতি শ্রদ্ধা থাকাই হল নীতি। এই নীতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সব সময় অটল ছিলেন। তিনি বঙ্গবন্ধুর প্রতি অনুগত ছিলেন। আর তার এই আদর্শের জন্যই আমরা তাকে ভালোবাসি। বঙ্গবন্ধুর সাথে প্রথম পরিচয় থেকেই তিনি বঙ্গবন্ধুকে নেতা মেনে জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শের প্রতি বিশ্বস্ত ছিলেন।’প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে স্মরণ করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, জিল্লুর রহমান আমাদের দলের কাণ্ডারির ভূমিকা পালন করেছেন। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বঙ্গবন্ধুর খুব কাছের ও বিশ্বস্ত মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর মুক্তির আন্দোলনে যেমন তিনি ছিলেন অগ্র সৈনিক, শেখ হাসিনার মুক্তির আন্দোলনেও তিনি সবার আগে ছিলেন। তার মতো অনুসরনীয় রাজনৈতিক নেতা আমাদের এখন খুবই প্রয়োজন।’

You may also like

Leave a Comment