উপস্থাপনায় মুনমুন খুঁজে পান নান্দনিকতা

by News Room

বিনোদন প্রতিবেদক:জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। শোবিজে আসার পর এ পর্যন্ত বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। উপস্থাপনাতেই খুঁজে পান নান্দনিকতা।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি উপস্থাপনা করলেন ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বিসিব সেলিব্রেশন কনসার্ট।

এবার তিনি উপস্থাপনা করবেন ‘লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত’ অনুষ্ঠানের।

অনুষ্ঠানটি আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘আমি সব সময় উপস্থাপনাকে উপভোগ করি। এটি আমার কাছে সর্বঅধিক গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত উপস্থাপনা করছি। এবার লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে নিজেকে আমি ধন্য মনে করছি। কারণ এটি হবে ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমিও ইতিহাসের অংশ হয়ে থাকব। তাছড়া লাখো মানুষের সঙ্গে আমিও একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পারব। যার অনুভূতি এককথায় অসাধারণ।’

উল্লেখ্য, মুনমুন ২০০৬ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন। এর পর পরই তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপে’ অভিনয় করে দারুণ প্রশংসিত হন। বর্তমানে তিনি নাটক-টেলিছবিতে অভিনয় ও উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন।

‘লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আইয়ে।

You may also like

Leave a Comment