সরকার ৫ হাজার মাধ্যমিক স্কুলে একাডেমিক ভবন নির্মাণ করেছে : অর্থমন্ত্রী

by News Room
নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে। সারাদেশে ৫ হাজার মাধ্যমিক স্কুলে একাডেমিক ভবন নির্মাণ করেছে এই সরকার। আগামীতে আরো ৭ হাজার মাধ্যমিক স্কুলে একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা চলছে।
শনিবার বিকাল ৩টায় দক্ষিণ সুরমার পাঠানপাড়াস্থ জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদনে বর্তমান সরকার সফল হয়েছে। কিছুদিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। এই সরকারের আমলে সিলেটে নতুন করে দুটি সরকারী মাধ্যমিক স্কুল স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি দক্ষিণ সুরমায়, অন্যটি উত্তর সুরমায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক আব্দুল কাইয়ুম।

জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু ভট্টাচার্য্য ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বক্স লিপন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল কান্তি, সহকারী শিক্ষক আছাদ খান,  ম্যানেজিং কমিটির সদস্য জামাল মিয়া, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শমশের সিরাজ সোহেল, এডভোকেট মাধব দে, পাঠানপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী মুজিবুর রহমান খান, এম. এ মালেক, মাছূম মিয়া, সেলিম রানা, অলি মিয়া, রাশেদুল হোসেন সোয়েব, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।

You may also like

Leave a Comment