সিলেটে আ’লীগের পর বিএনপি বিদ্রোহীরা বহিষ্কার!

by News Room
নিউজ ডেস্ক: উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছেন- বিএনপির এমন ৩ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতদের মধ্যে রয়েছে- গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী নছিরুল হক শাহীন ও এমরান আহমদ চৌধুরী। এছাড়ও কোম্পানীগঞ্জের চেয়ারম্যার পদপ্রার্থী শাহাব উদ্দিন।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নাসিম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
নাসিম জানান, সোমাবর দুপুরে কেন্দ্রের নির্দেশে  সিলেটের তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে আওয়ামী লীগের তিন উপজেলায় চারজন চেয়ারম্যান পদে এবং চারজন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীকে বহিষ্কার করা হয়।

বহিস্কৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুছ আলী, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, বালাগঞ্জের ওসমানী নগর থানা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ও থানা কৃষক লীগের সভাপতি ইকবাল হোসেন মস্তান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুল ইসলাম এবং  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী। –

You may also like

Leave a Comment