পরীমনি আহত

by News Room
অনলাইন প্রতিবেদক:ফের রানা প্লাজায় চাপা পড়লেন রেশমা। এবার সাভারে নয় এফডিসিতে। আর এতে আহত হলেন রেশমা চরিত্রের পরীমনি। গত বছর সাভারে ঘটিত সেই ট্র্যাজেডিকে কেন্দ্র করে বতর্মানে নির্মিত হচ্ছে রানা প্লাজা নামক ছবি। এটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম খান। গতকাল ছবির শ্যূটিং চলাকালে আহত হন রেশমা চরিত্রের অভিনয়কারী পরী।
জানা গেছে, এফডিসিতে রানা প্লাজা ধসের শেষ মুহূর্তের শ্যূটিং চলছিল। এ সময় ভবনের চার তলা থেকে গড়িয়ে ও লাফ দেওয়ার দৃশ্যের ডামি ব্যবহার হচ্ছিল। কিন্তু এতে বাধ সাধেন পরী। দৃশ্যটি নিজেই করবেন বলে পরিচালককে জানান। এতে ক্যামেরাম্যান ও স্পটবয়রা অনেকটা ঘাবড়ে যান। তারাও পরীকে নিষেধ করেন। শেষ পর্যন্ত পরী তার সিদ্ধান্তে অটল থাকেন।
বিপদজনক এই শর্টটি দিতে গিয়ে আহত হন পরী। হাত ও পা কেটে রক্তাক্ত হন তিনি। ভেঙে যায় পায়ের একটি নখও। এ ঘটনা দেখে ঘাবড়ে যায় গোটা ইউনিট। এর পর থেকেই  জ্বর ও শরীর ব্যথায় কাতরাচ্ছেন পরী। অসুস্থ সত্ত্বেও আজ তিনি এফডিসিতে গেছেন।
কেমন আছেন জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরী বলেন, আজ কিছুটা সুস্থ। তবে ব্যথা ও জ্বর কমছে না। হাড়ের বেশ কয়েকটি এক্স-রে করাতে বলেছেন ডাক্তার। এরকম ঝুঁকি নিলেন কেন জানতে চাইলে তিনি আরও বলেন, অন্যকে দিয়ে সন্তুষ্ট হতে পারব না বলেই ঝুঁকি নিয়েছি। তাছাড়া অভিনয়ের প্রকৃত স্বাদ এমন শ্যূটিং থেকেই পাওয়া যায়।

You may also like

Leave a Comment