সহজে কর আদায়ের লক্ষ্যে সিসিকের দুইদিনব্যাপী ‘ওয়ান স্টপ’ সার্ভিসের উদ্বোধন

by News Room

সিলেটের খবর ডেস্ক: দ্রুততম সময়ে ও সহজে কর আদায়ের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দুইদিনব্যাপী ‘ওয়ান স্টপ’ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে এ সার্ভিসের উদ্বোধন করেন মো. জেলা প্রশাসক জয়নাল আবেদীন।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মো. জয়নাল আবেদীন বলেন- ‘এটি একটি নতুন কনসেপ্ট, কর আদায়ের ক্ষেত্রে নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ। কর আদায়ের ক্ষেত্রে এরকম নিত্য নতুন আইডিয়া গ্রহন প্রয়োজন।’  নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ, নবায়ন এবং কর ধার্য্য ও হোল্ডিং ট্যাক্স বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার ও বুধবার দুইদিনব্যাপী এই ওয়ান স্টপ সার্ভিস চলবে।  জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন আরও বলেন, ‘কর আদায়ের ক্ষেত্রে অনেক সময় নানা হয়রানি, এমনকি অনেক রকম হাইকোর্ট দেখানো হয়। এতে সেবা প্রার্থীদের ভোগান্তির সীমা থাকে না। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন অবশ্যই ব্যতিক্রমী এবং নাগরিকদের সেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’  নাগরিকদের নিয়মিতভাবে কর প্রদানের আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘সিটি কর্পোরেশনের উন্নয়নের গতিধারাকে এগিয়ে নিতে হলে কর দেওয়া জরুরী।’  তিনি বলেন, ‘কর আদায়ের ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন অন্যান্য কর্পোরেশনের তুলনায় পিছিয়ে আছে। এই ‘দুর্নাম’ কাটানোর জন্য সিলেট সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে এবং কর দেওয়ার ক্ষেত্রে নগরবাসীও স্বতফুর্তভাবে সাড়া দেবেন বলে বিশ্বাস করি।’

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে এতে কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর মোঃ রাজিক মিয়া, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সংরক্ষিত ৬ আসনের কাউন্সিলর শাহানারা বেগম, সংরক্ষিত ৭ আসনের কাউন্সিলর শামীমা স্বাধীন।

দ্রুততম সময়ে ও সহজে কর আদায়ের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দুইদিনব্যাপী ‘ওয়ান স্টপ’ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে এ সার্ভিসের উদ্বোধন করেন মো. জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মো. জয়নাল আবেদীন বলেন- ‘এটি একটি নতুন কনসেপ্ট, কর আদায়ের ক্ষেত্রে নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ। কর আদায়ের ক্ষেত্রে এরকম নিত্য নতুন আইডিয়া গ্রহন প্রয়োজন।’

নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ, নবায়ন এবং কর ধার্য্য ও হোল্ডিং ট্যাক্স বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার ও বুধবার দুইদিনব্যাপী এই ওয়ান স্টপ সার্ভিস চলবে।

জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন আরও বলেন, ‘কর আদায়ের ক্ষেত্রে অনেক সময় নানা হয়রানি, এমনকি অনেক রকম হাইকোর্ট দেখানো হয়। এতে সেবা প্রার্থীদের ভোগান্তির সীমা থাকে না। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন অবশ্যই ব্যতিক্রমী এবং নাগরিকদের সেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’

নাগরিকদের নিয়মিতভাবে কর প্রদানের আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘সিটি কর্পোরেশনের উন্নয়নের গতিধারাকে এগিয়ে নিতে হলে কর দেওয়া জরুরী।’

তিনি বলেন, ‘কর আদায়ের ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন অন্যান্য কর্পোরেশনের তুলনায় পিছিয়ে আছে। এই ‘দুর্নাম’ কাটানোর জন্য সিলেট সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে এবং কর দেওয়ার ক্ষেত্রে নগরবাসীও স্বতফুর্তভাবে সাড়া দেবেন বলে বিশ্বাস করি।’

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে এতে কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর মোঃ রাজিক মিয়া, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সংরক্ষিত ৬ আসনের কাউন্সিলর শাহানারা বেগম, সংরক্ষিত ৭ আসনের কাউন্সিলর শামীমা স্বাধীন।
– See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/53437#sthash.3cbfFumT.dpuf

You may also like

Leave a Comment