১৯ ফেব্রুয়ারি ১০২ উপজেলায় নির্বাচন

by News Room
সিলেটের খবর ডেস্ক:উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রথম দফায় ভোট নেয়া হবে ১০২টি উপজেলায়।

রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দি আহমদ এই প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী ২৫ জানুয়ারি মনোয়নয়ন জমা দেয়ার শেষ দিন। ২৭ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই। আগামী ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
উপজেলা পরিষদ গঠনের ছয় মাস আগে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে ফেব্রুয়ারিতে মেয়াদ শেস হচ্ছে ১০২টি উপজেলা পরিষদের।

You may also like

Leave a Comment