নিজস্ব প্রতিবেদক :সিলেট সদর উপজেলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহেল মাহবুব, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সোবহান, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, প্রকল্প পরিচালক নিরোদ চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মুখলিছুর রহমান, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, জালালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিত আলম শফিক। মেলায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঝরণা আক্তার, শাহপরান উচ্চ বিদ্যালয়ের ছাত্র আজাদ আহমদ ও এলমা বেগম, স্টলদাতাদের মধ্যে বক্তব্য রাখেন অনলাইন প্রেসকাবের সহ-সম্পাদক সাইফুর রহমান তালুকদার। শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুর রহমান, গীতা পাঠ করেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জু লাল শর্মা।
পরে লটারী ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, ডিজিটাল মেলা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। আজ এগিয়ে যাওয়ার যে সুযোগ রয়েছে তাকে কাজে লাগাতে হবে। ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের সকল সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত করতে হবে।
ডিজিটাল মেলা মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’
140
previous post
