সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ইন্তেকাল : শোক প্রকাশ

by News Room

সিলেট জেলা পরিষদের প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান আজ বিকেল ৪টায় সিলেট নগরীর সাগর দিঘীরপাড়স্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিলাহি ………… রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দূরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সর্বস্থরের সাধারণ মানুষ তাঁর বাসভবনে ছুটে যান।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে সিলেট জেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এম. সোহেল আহমদ, প্রচার সম্পাদক ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য, আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সাচ্ছা মিয়া, কোষাধ্য সাইফুল ইসলাম মামুন, ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমদ, শিা সম্পাদক নজরুল ইসলাম মুন্না  গভীর শোক প্রকাশ করেছেন।

You may also like

Leave a Comment