বাংলাদেশ বেতার (ঢাকা) এর পরিচালক (শিক্ষা) রোটারিয়া ড. মির শাহ আলম বলেছেন, শিক্ষকরাই সভ্য সমাজ বিনির্মাণের প্রধান হাতিয়ার। তাদের মাধ্যমেই একটি এলাকা দেশ তথা জাতি শিক্ষিত হয়নি বরং শতাব্দীর নতুন ইতিহাস সৃষ্টি হয়। এদেশের আজকের এ অবস্থান তৈরীতে জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজের ভূমিকা কোন অংশে কম নেই। তাদের সহযোগিতায় আজও এদেশ পৃথিবীর বুকে একটি আদর্শ ও উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত পেয়েছে। এজন্য কতিপয় জ্ঞানী ও গুণী শিক্ষক সমাজের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে। মৌলভী রফিক উল্লাহ জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের একজন। যার মাধ্যমে একটি এলাকায় শিক্ষার আলো ঘরে ঘরে পৌছেছে। এইসব জ্ঞানী-গুণী, কর্তব্যপরায়ণ শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। তবেই সমাজে গুণী লোকের আবির্ভাব হবে। তিনি শিক্ষিত জাতি ও দেশ গঠনে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর উপশহরস্থ সরকারী তিব্বিয়া কলেজ এর হল রুমে মৌলভী রফিক উল্লাহ শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মৌলভী রফিক উল্লাহ স্যারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ট্রাস্টের চেয়ারম্যান শামীম ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি এস.এ শফি। মহানগর ছাত্রলীগ নেতা আফসার আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন চৌধুরীজ টিউটোরিয়াল এর সিইও রুহুল আলম চৌধুরী উজ্জল, তিব্বিয়া কলেজের সার্জারী বিভাগের প্রভাষক ডাঃ আক্তার হোসেন, তালামীয জেলা পূর্ব’র সভাপতি উসমান গণি, জেলা ছাত্রলীগ নেতা এইচ.আর সুমন, আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা হাজী খোকন বেগ। স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফারহান সাদিক চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়া করেন শুয়াইবুর রহমান। আলোচনা সভা শেষে মরহুম মৌলভী রফিক উল্লাহ স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আবু সায়্যিদ বখত নিয়াজী। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মৌলভী রফিক উল্লাহ স্যারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন: শিক্ষকরাই সভ্য সমাজ বিনির্মাণের প্রধান হাতিয়ার ———- ড. মির শাহ আলম
150
