সিলেট নগরবাসীর প্রতি প্যানেল মেয়র কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

by News Room

একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট নগরীর সর্বস্তরের জনতাকে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুন্যভুমি সিলেট মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আত্মশুদ্ধির মাস মাহে রমজানের পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব। সমাজের অসহায় হতদরিদ্র মানুষের সহযোগিতায় বিত্তবানদের হাত প্রসারিত করার মাধ্যমে ঈদ আনন্দে সবাইকে শামিল করা সম্ভব। সকল ভেদাভেদ ভুলে ঈদে আমরা সবাই পরস্পরের আপন থেকে আরো আপন হয়ে যাই। ফলে সামাজিক ও ভ্রাতৃত্বভোধের বন্ধন অটুট ও সুদৃঢ় হয়। ঈদুল ফিতরের এই ধারা শুধু ঈদ নয় বছরের প্রতিটি দিনেই অব্যাহত রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীর সার্বিক উন্নয়ন ও নগরবাসীর কল্যান নিশ্চিত করা সম্ভব। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা।

You may also like

Leave a Comment