204
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট-৬, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার সর্বস্থরের জনতার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পোউদ্যোক্তা ফয়সল আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা তথা সিলেটবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রকৃতপে ঈদ ইসলামী আদর্শ ও নৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত একটি জাতীয় উৎসব। আনন্দ উৎসবের মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার কাছে আত্মসমর্পণ এর উদ্দেশ্য। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা।
