বিশিষ্ট কবি ও প্রিন্সিপাল কালাম আজাদ বলেছেন, সুস্থ ও ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে সাংস্কৃতিক বিকাশের পথ সুগম হবে। উন্নত ও সুস্থ সংস্কৃতির বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জনে আমাদের সভা সেমিনারের উদ্যোগ গ্রহণ প্রয়োজন। বর্তমান সময়ে আধুনিকতার নামে সকল অপসংস্কৃতি রোধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলতে হবে। আমাদের দেশ ও সমাজ যাতে অপসংস্কৃতির বেড়াজালে পতিত না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। জননী মিডিয়া ইন্টারন্যাশনাল আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
বুধবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে ’সুস্থ সংস্কৃতি চর্চায় আমরা অঙ্গীকারাবদ্ধ’ শ্লোগান নিয়েজননী মিডিয়া ইন্টারন্যাশনালের উদ্যোগে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। জননী মিডিয়া ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান কবি মোশারফ হোসেন সুজাত এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি আব্দুল বাছিত মোহাম্মদ, কবি এডভোকেট কামাল তৈয়ব, কবি ও প্রভাষক বাছিত ইবনে হাবিব, কবি ও প্রভাষক শাহাদাৎ আলী, কবি কানিজ আমেনা কুদ্দুছ। জননী মিডিয়া ইন্টারন্যাশনালের পরিচালক শিল্পী মাহমুদুল হাসান এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সানরাইজ কোচিং সেন্টারের পরিচালক সোলেমান ভ’ইয়া, মহিউল ইসলাম চৌধুরী মাহিন, ছড়াকার মিনহাজ ফায়সাল, কবি জালাল আহমদ জয়, কবি তাসলিমা খানম বীথি ইঞ্জিনিয়ার তোফায়েল আহমদ চৌধুরী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জননী মিডিয়ার ডাইরেক্টর হাফিজুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী জুনাইদ আহমদ। নাতে রাসূল (সা.) পরিবেশন করেন জননী মিডিয়ার সদস্য ফরহাদ আহমদ।
সুস্থ ও ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে সাংস্কৃতিক বিকাশের পথ সুগম হবে —কবি কালাম আজাদ
161
