দরিদ্র এবং প্রতিবন্ধিদের অবহেলিত রেখে উন্নয়ন ও অগ্রগতি কোনটাই সম্ভব নয়—————— ইকবাল সিদ্দিকী

by News Room

সিলেট প্রেসকাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, দরিদ্র এবং প্রতিবন্ধিরা আমাদের সমাজের অংশ। তাদেরকে অবহেলিত রেখে উন্নয়ন ও অগ্রগতি কোনটাই সম্ভব নয়। সমাজের অসহায় ছিন্নমূল মানুষের সাহায্যে যারা কাজ করেন তারা যেমন দুনিয়াতে সফল হন তেমনি সৃষ্টিকর্তার কাছেও তাদের মর্যাদা অনেক বেশি। বিশেষ করে পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্রদের প্রতি সকলের হস্ত সম্প্রসারিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে হেতিমগঞ্জ আল ইহসান কল্যাণ পরিষদের কার্যক্রম প্রশংসার দাবিদার।
তিনি গত মঙ্গলবার (১৬ জুন) গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে আল ইহসান কল্যাণ পরিষদের উদ্যেগে রমজান মাস উপলক্ষে দরিদ্র অসহায়দের মাঝে চাল,ডাল ও তেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবী জুনেদ আহমদের সভাপতিত্বে ও বিদ্যুত জ্যোতি পুরকায়স্থ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম খাঁন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শাহিনুর ইসলাম, রাজমহল ফুডস এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা এম বেলাল, দৈনিক সিলেট সুরমার প্রধান বার্তা সম্পাদক ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ এর উপ সম্পাদক মো. ফয়ছল আলম, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কামাল উদ্দিন বেলাল,ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়াম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, সমাজ সেবী আব্দুল হানিফ খাঁন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম বাগরখলি। উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান ফয়ছল, মাওলানা আজিজুর রহমান, সানোয়ার আহমদ, আনোয়ার হোসেন আনা, সেলিম আহমদ বেলাল, বুরহান আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা অলিউর রহমান। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম খাঁন তার বক্তব্যে বলেন। সমাজে যারা বিত্তবান লোক আছেন তারা যদি প্রত্যেকে একেকজন অসহায় মানুষের দায়িত্ব নিয়ে নেই, তাহলে আমাদের সমাজের দরিদ্ররা আর অসহায় থাকবে না।
উল্লেখ্য, আল ইহসান কল্যাণ পরিষদ প্রায় ৯ বৎসর ধরে অসহায় মানুষদের কল্যানে কাজ করছে। প্রতি বছর রমজান মাসের পূর্বে অসহায় দরিদ্রদের মাঝে চাল, ডাল,ভোজ্য তেলসহ বিভিন্ন সামগ্রী প্রদান করে থাকে। এবছরও ৪২২ জন অসহায় দরিদ্র লোকের মধ্যে চাল, ডাল তেল বিতরণ করা হয়।

You may also like

Leave a Comment