বৃহত্তর ঘাসিটুলা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম বলেছেন, আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত। তাই ছাত্র সমাজকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মেধার রাজ্যে রাজত্ব করে সুন্দর সমাজ উপহার দিতে হবে। সমাজের অসহায় মানুষের কল্যাণে জাগ্রত ইসলামী ছাত্র ঐক্য পরিষদের বহুমুখী কর্মকান্ডের প্রশংসা করে তিনি বলেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম আর্দশ হলো মহানবী হযরত মুহাম্মদ (সা:)। তিনি আলোকিত ও শান্তিময় সমাজ বির্নিমাণের প্রবক্তা। তাই আমাদের সমাজে শান্তি ও নিরাপত্তা পেতে হলে মহানবী (স:)’র সেই কালজয়ী আর্দশ অনুস্মরণের বিকল্প নেই।
মঙ্গলবার ঘাসিটুলা জাগ্রত ইসলামী ছাত্র ঐক্য পরিষদ আয়োজিত এস.এস.এস/দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জাগ্রত ইসলামী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি ক্বারী শহীদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাফিজ জুনেদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা জয়নুল আবেদীন, আলহাজ্ব জুবায়ের আল মাহমুদ, ঘাসিটুলা আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহমান সুফিয়ান, সিলেট রিপোর্ট ডট কম সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাদানী কাফেলার সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ শাহ মুহাম্মদ আদনান, মাওলানা আব্দুস শহীদ আহমদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জয়নুল আবেদীন বলেন, সময়ের মূল্য দিতে হবে। যারা অযথা সময় নষ্ট করে তারা জীবনে কখনো সফল হতে পারেনা। প্রবেশিকা পরীক্ষা হলো জীবনের সুচনা মাত্র, তাই পরীক্ষায় উত্তীর্ণদের জীবন গড়ার জন্য এখনোই সিদ্ধান্ত নিতে হবে। আলহাজ্ব জুবায়ের আল মাহমুদ বলেন, আমাদের সমাজ ব্যবস্থার সর্বত্র ঘোষের ছড়া ছড়ি, এই র্নিমমাতা থেকে উত্তরণ পেতে হলে আজকের ছাত্র সমাজকেই শপথ নিতে হবে। আর্দশ সমাজ গঠনে আমাদের মধ্যে মানবতাবোধ জাগ্রত করতে হবে। মুহাম্মদ রুহুল আমীন নগরী তার বক্তব্যে ‘সুশিক্ষাই জাতির মেরুদন্ড’ উল্লেখ করে বলেন, দেশ ও ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অসুস্থ সমাজব্যবস্থায় আমুল পরিবর্তনের জন্য ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে। নীতি নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনে জাগতিক শিক্ষার পাশাপাশী আমাদের আগামী প্রজন্মকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সমাজে শান্তির জন্য মহানবী (স:)’র কালজয়ী আর্দশ অনুস্মরণের বিকল্প নেই:ফখরুল ইসলাম
228
