৭ জুলাই হরতাল সফল করুন – বাম গণতান্ত্রিক জোট

by News Room

আগামী ৭ জুলাই রবিবার দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করার লক্ষে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে বুধবার (৩ জুলাই) দুপুর ১২টায় আদালতপাড়ায় ব্যাপক গণসংযোগ করা হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা যুগ্ম সম্পাদক খায়রুল হাসান, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, এডভোকেট রনেন সরকার রনি, ছাত্র ইউনিয়ন সাধারন সম্পাদক নাবিল এইচ, ছাত্র ফ্রন্টের সঞ্জয় শর্মা, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ প্রমুখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থ উপেক্ষা করে সরকার অযৌক্তিক ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে।এতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্হ হবে। নেতৃবৃন্দ, জনস্বর্থ উপেক্ষা করে গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রত্যাহার করা সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে আগামীন ৭জুলাই রবিবার অর্ধদিবস হরতাল সফল করার জন্য সকলের প্রতি আহ্বান। – বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment