সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী’র বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় সাকীর স্ত্রী দৈনিক সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার সুবর্ণা হামিদ ও তার ছেলে, শ^াশুড়িসহ পরিবারের চার সদস্য আহত হয়েছেন। ন্যাক্কারজনক এ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
এক
বিবৃতিতে ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার
আলম নবেল বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত অপরাধী। তাদের নেতৃত্বে
দীর্ঘদিন থেকে ওই এলাকায় শিলং তীর জুয়া চলে আসছে। পুলিশ তাদের আসরে হানা
দেয়ায় ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা সাংবাদিক পরিবারে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের
এমন দৃষ্টতাপূর্ণ আচরণ কেবল দু:খজনকই নয়, ক্ষমার অযোগ্য।
সিলেট জেলা
প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন,
অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের
নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে।। – বিজ্ঞপ্তি
